মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে দেশগুলোর প্রতি আহ্বান এরদোয়ানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি তুরস্কের আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান এবং জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকোলি কোবাখিদজে এক বৈঠকে বসেন। বৈঠকে ফিলিস্তিনের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সংবাদ সম্মেলনে এরদোয়ান ফিলিস্তিনের বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করেই কাছে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান। এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য চড়া দাম দিচ্ছে। ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেস। এ যুদ্ধের মধ্যেই ইসরাইল ফিলিস্তিনের ন্যূনতম ত্রাণ প্রবেশের পথও বন্ধ করে দিয়েছে। মানবিক দিক বিবেচনা করে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিশ্বের উচিত তাদের পাশে দাড়ানো।’

তুরস্ক ন্যাটো জোটের সদস্য দেশ। দেশটি বরাবরই ফিলিস্তিনে ইসরাইলি হামলার জন্য ইসরাইলের সমালোচনা করে আসছে। দেশটি আন্তর্জাতিক আদালতে ইসরাইলি আগ্রাসনকে ‘গণহত্যা’ বলে নেতানিয়াহু সরকারের বিচার দাবি করেছে। এ ছাড়াও তুরস্ক বারবার ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধ বিরতির দাবি জানিয়েছে এবং যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে আকাশ-সমুদ্রপথে মানবিক সহায়তা পাঠিয়েছে। এরই ধারাবিাহিকতায়, এরদোয়ান বিশ্বের আরও দেশকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit