শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
সন্তানদের নিয়ে জীবন যুদ্ধে শুকতারা,  বিধবা হয়েও জোটেনি বিধবা ভাতা বাংলাদেশ-ভারত সিরিজ ফের পিছিয়ে যেতে পারে কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের

আরও ৪ বিএনপি নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। 

এতে বলা হয়, আগামী ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদেরকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে তৃতীয় ধাপের ভোটে যাওয়া ৫৫ নেতাকে বহিষ্কার করল দলটি। 

সর্বশেষ বহিষ্কৃত চার নেতা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ঈসারত মুন্সি (ভাইস চেয়ারম্যান প্রার্থী), হবিগঞ্জের সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হক টিপু (ভাইস চেয়ারম্যান প্রার্থী), টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সামাদ দুলাল (চেয়ারম্যান প্রার্থী) এবং পাবনার আটঘরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ আলী প্রামানিক (ভাইস চেয়ারম্যান প্রার্থী)। 

এর আগে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া ৮০ নেতাকে বহিষ্কারের পর দ্বিতীয় ধাপের নির্বাচনে যাওয়া ৬৯ নেতাকে বহিষ্কার করা হয়। দ্বিতীয় ধাপের ভোট হবে ২১ মে। উপজেলা ভোটে অংশ নেওয়ায় সব মিলিয়ে মোট ২০৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit