সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

গাজায় নিহতদের ৫৬ শতাংশ নারী ও শিশু: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৫ মে) তথ্যটি জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। জাতিসংঘ জানায়, গাজায় চলমান সংঘাতে এখন অন্তত ৩৫ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন; যার মধ্যে অন্তত ৫৬ শতাংশই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ৩০ এপ্রিল পর্যন্ত গাজায় নিহতের মধ্যে প্রায় ২৫ হাজার জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ পুরুষ, ২০ শতাংশ নারী এবং ৩২ শতাংশ শিশু এবং ৮ শতাংশ বয়স্ক মানুষ।
 
মঙ্গলবার (১৪ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেছেন, নতুন এ পরিসংখ্যানটি এখন পর্যন্ত সরবরাহ করা তথ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি।
 
জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অজ্ঞাত পরিচয়ের ক্ষেত্রে একই অনুপাত প্রয়োগ করলে এবং নিহত বয়স্ক নাগরিকদের অর্ধেক নারী হলে এটা অনুমান করা যেতেই পারে যে, নিহত ৩৫ হাজারের মধ্যে অন্তত ‘৫৬ শতাংশ নারী ও শিশু’ রয়েছে।
 
লিন্ডমেয়ার বলেন, তারপরও এটি বিবেচনায় নেয়া হচ্ছে না; কারণ হাজার হাজার মানুষ এখনও সম্ভবত ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে বিশ্বাস করা হয়। এছাড়া তাদের মধ্যে আরও বেশি সংখ্যক নারী এবং শিশু থাকার সম্ভাবনা অনেক বেশি। কারণ নারী ও শিশুরাই সাধারণত বাড়িতে অবস্থান করে থাকেন।

তিনি বলেন, সুতরাং ‘ন্যূনতম পরিসংখ্যানগত গণনা’ থেকে বলা যায়, গাজায় নিহতদের ৬০ শতাংশ নারী এবং শিশু হতে পারে। এদিকে, জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান বলেছেন, গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ১৯০ জনেরও বেশি জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৪,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit