সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আট মাসের মাথায় ৩ মন্ত্রী ও ১ এমপির বিদায় সাংবাদিক আলিফ  হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী

মনিরামপুরে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৯২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : দলীয় সিদ্ধান্ত মোতাবেক যশোরের মনিরামপুরে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে বিএনপির কোন নেতাকর্মী ভোটের মাঠে যায়নি বা অংশ গ্রহন করেনি। তবে আত্মীয়তার সূত্রে দু’একজন সমর্থক ভোটের মাঠে যেতে পারে। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট করেছেন তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মঙ্গলবার বিকেলে থানা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

এ সময় তিনি আরও বলেন, যশোর থেকে প্রকাশিত একটি পত্রিকাসহ বেশ কয়েকটি অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিরামপুরে বিএনপি নেতাকর্মীদের হেয় করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে একটি কুচক্রী মহল বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার চালাচ্ছেন। সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে শহীদ ইকবাল আরো বলেন, বিএনপি এ সরকারের আমলে কোন নির্বাচনে অংশ গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। তারই বাস্তব প্রমাণ গত জাতীয় সংসদ নির্বাচনে ফলাফলের সাথে তুলনা করলে স্পষ্টই প্রতিয়মাণ হয় যে, বিএনপি উপজেলা নির্বাচনে কোন ভোট প্রদান করেননি।

এ সময়ে অন্যান্যেল মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, জামশেদ আলী, সন্তোষ স্বর, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, যুগ্ম আহবায়ক ইমরান হোসেনসহ প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit