মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

এবারের মার্কিন সামরিক সহায়তা ইউক্রেনকে জয়ী করবে: কিয়েভে ব্লিঙ্কেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে ব্লিঙ্কেন বলেন, ‘এবারের অস্ত্র সহায়তা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সত্যিকারের একটা পার্থক্য তৈরি করবে।’এর আগে কিয়েভের সঙ্গে ওয়াশিংটনের মতের অমিলের কারণে সামরিক সহায়তা প্যাকেজটি আটকে যায়। যা গত এপ্রিলে অনুমোদিত হয়েছিল। এই সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনে তাদের হামলা বাড়িয়েছে। কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোসহ উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে একটি নতুন ফ্রন্টলাইন খুলেছে মস্কো। 

৬১ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজটি অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের কোনো সিনিয়র কর্মকর্তার এটাই প্রথম ইউক্রেন সফর। আকস্মিক এ সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে ব্লিঙ্কেন প্রতিশ্রুতি দেন যে, মার্কিন সামরিক সহায়তা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভকে জয়ী হতে সহায়তা করবে। তিনি বলেন,সহায়তা প্যাকেজটি কিয়েভে পাঠানোর প্রক্রিয়ায় আছে। কিছু সহায়তা এরই মধ্যে ইউক্রেনে পৌঁছেছে এবং বাকিটা পৌঁছানোর অপেক্ষায় রয়েছে।  

ব্লিঙ্কেন বলেন, একটি শক্তিশালী, সফল, সমৃদ্ধ, মুক্ত ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য উপযুক্ত জবাব হিসেবে গণ্য হবে। ব্লিঙ্কেন আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ইউক্রেন তার নিজের পায়ে দৃঢ়ভাবে দাঁড়াবে; সেটা সামরিক, অর্থনৈতিক এবং গণতান্ত্রিকভাবে। ওয়াশিংটন তার অপেক্ষায় আছে।

ব্লিঙ্কেন পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার সকালে ট্রেনে করে কিয়েভে পৌঁছেন।  খারকিভ অঞ্চলের উত্তরে একটি রাশিয়ার স্থল আগ্রাসন শুরুর কয়েকদিন পরেই এই সফরে এলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit