মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এত মাতামাতি কেন, প্রশ্ন কাদেরের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : ডোনাল্ড লু একজন (যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক) সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি কেন বলে সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি কেন? তার প্রয়োজনে সে এসেছে। তাদের অ্যাজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা থাকে। তো সেটা তারা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি না।’

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit