বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ কন্যার জন্মদিনে আবেগঘন ছবি প্রকাশ দীপিকা-রণবীরের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত

সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমেটেডের মতবিনিময় সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৯৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, সমবায় এর মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি দেশের কল্যাণে কাজ করা সম্ভব। সমবায় সমিতির নেতৃবৃন্দ উদ্যোক্তা তৈরি করে বেকারত্ব দূরকরণ সহ দেশের আর্থ সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছেন।

তিনি বলেন, ঐতিহ্যবাহী সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ীরা দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছেন।

বিভাগীয় কমিশনার গতকাল ১৩ মে সোমবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমেটেডের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমেটেডের সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, সহ সভাপতি মোঃ শাহীন রানা, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, সদস্য মোঃ সালেহ আহমদ, ইয়াহইয়া আহমদ, মঈন উদ্দিন, গোলজার আহমদ জগলু, চাঁন মনি বিশ্বাস প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমেটেডের নেতৃবৃন্দ সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সিলেট জেলা সমবায় ইউনিয়নের কার্যক্রম ও বিভিন্ন পরিকল্পনার বিষয়াধি বিভাগীয় কমিশনারকে অবগত করেন। তিনি ধৈর্যসহকারে নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit