বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১১৬ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয়  বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের মিলনায়তনে ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। নওগাঁর জেলা প্রশাসক গোলাম মাওলা এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সুষ্ঠু অর্থ ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান। জেলা  একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার খাঁন মো: মজাহারুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর সমূহের প্রধানগণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit