শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

অস্তিত্ব সঙ্কটে পড়লে পারমাণবিক প্রযুক্তি নীতিতে পরিবর্তন আনবে ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খাররাজি বলেছেন, ইসরায়েলের কারণে ইরান যদি অস্তিত্ব সংকটের মুখে পড়ে, তবে ইরান তার পারমাণবিক প্রযুক্তি ব্যবহার নীতিতে পরিবর্তন আনবে। কামাল খাররাজি বলেন, পরমাণু বোমা বানানোর কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করিনি।

কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের সামরিক নীতি পরিবর্তন করা ছাড়া কোনো উপায় থাকবে না।গত এপ্রিলে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার সময়ও ইরানের আইআরজিসির একজন গার্ড কমান্ডারও বলেছিলেন, ইসরায়েলের হুমকি ইরানকে তার পরমাণু মতবাদ পরিবর্তন করতে প্ররোচিত করতে পারে। খবর এনডিটিভি ইরানে সর্বোচ্চ নেতার ফতোয়া রয়েছে যে, পারমাণবিক বোমা তৈরি করা ভুল এবং এর ব্যবহার ও মজুত করা ধর্মীয়ভাবে নিষিদ্ধ। তেহরান বরাবরই বলে এসেছে, তাদের পরমাণু বোমা তৈরির কোনো উচ্চাভিলাষ নেই। তবে ২০২১ সালে ইরানের তৎকালীন গোয়েন্দা মন্ত্রী বলেছিলেন, পশ্চিমা চাপ তেহরানকে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দিতে পারে।

এদিকে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রোসি, পারমাণবিক কর্মকাণ্ডের বিষয়ে ইরানের অসহযোগিতার নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং এই বিষয়ে উদ্বেগ মোকাবেলার জন্য জরুরি দৃঢ় পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি। গত বছর, অপ্রত্যাশিত স্থানে পাওয়া ইউরেনিয়াম কণার তদন্তে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান এবং মনিটরিং সরঞ্জামগুলো পুনরায় ইনস্টল করেছিল। কিন্তু আইএইএ-এর সাম্প্রতিক রিপোর্টগুলো ইঙ্গিত করে প্রতিশ্রুতি অনুযায়ী এই ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। গ্রোসি বলেন, বর্তমান অবস্থা আমার জন্য সম্পূর্ণ অসন্তোষজনক। আমরা প্রায় অচলাবস্থার মধ্যে আছি এবং এটি পরিবর্তন করা দরকার।

সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলা এবং এর জবাবে ইসরায়েলি বসতিতে ইরানের পাল্টা হামলা; দুই শত্রু দেশের বৈরি সম্পর্কে সম্প্রতি নতুন মাত্রা যোগ করেছে। ইরানের আশংকা ইসরায়েল তার পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করছে। এরই প্রেক্ষিতে ইসরায়েল ও এর পশ্চিমামিত্রদের বিরুদ্ধে বার বার হুশিয়ারি বার্তা উচ্চারণ করে চলেছে দেশটি।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit