শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

 রাঙামাটিতে নাগরিক সুবিধা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৯৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান নিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি,বাল্য বিবাহ ও ইভটিজিং,জেলার স্বাস্থ্যসেবা, মাদক, শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থা,কাপ্তাই লেকের ড্রেজিংসহ রাঙামাটির নাগরিকদের বিভিন্ন সেবা নিশ্চিতকরণ বিষয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাঙামাটির জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান।

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, পুলিশ সুপার মীর আবু তৌহিদ-বিপিএম-বার, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো.আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।

সভায়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ পর্যালোচনা, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান নিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্য বিবাহ  ও ইভটিজিং, জেলার স্বাস্থ্য সেবা, মাদক, শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থা,শহরের নানামুখী উন্নয়ন, কাপ্তাই লেকের ড্রেজিংসহ জেলার নানান সংকট থেকে উত্তোলন বিষয়ে করনীয় নির্ধারনে আলোচনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit