সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

কেজরিওয়ালের হুঙ্কারের জবাবে যা বললেন অমিত শাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখই নরেন্দ্র মোদি ৭৫ বছরে পা দেবেন। এরপর কি তিনি রাজনীতি থেকে অবসর নেবেন? যদি তা-ই হয়, তবে মোদির পরে প্রধানমন্ত্রী মুখ কে হবেন? অমিত শাহ? শনিবার এমন প্রশ্নই তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার সেই প্রশ্নেরই জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, আগামীতে মোদিই দেশের প্রধানমন্ত্রী থাকবেন। নেতৃত্ব দেবেন দেশকে।

আবগারি মামলায় ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। ৫০ দিন পর শুক্রবারই অন্তর্বর্তী জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সুপ্রিমকোর্ট কেজরিওয়ালের ২১ দিনের জামিন মঞ্জুর করেছে। শনিবার সকাল থেকেই প্রচারে নেমেছেন কেজরিওয়াল। সস্ত্রীক মন্দিরে পুজো দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই মোদি এবং বিজেপিকে একাধিক ইস্যুতে নিশানা করেছেন কেজরিওয়াল।

কেজরিওয়াল প্রশ্ন তোলেন, ওরা (বিজেপি) প্রশ্ন করছে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রধানমন্ত্রীর মুখ কে? আমি বিজেপিকে জিজ্ঞেস করতে চাই, তাদের প্রধানমন্ত্রী কে হবেন? আগামী বছরের ১৭ সেপ্টেম্বর মোদিজি ৭৫ বছরে পা দেবেন। তিনি নিজেই ২০১৪ সালে নিয়ম করেছিলেন, ৭৫ বছর বয়সি ব্যক্তিদের অবসর দেবেন। লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর যোশী, সুমিত্রা মহাজনেরা অবসর নিয়েছিলেন।

এখানেই থেমে থাকেননি কেজরি। আপ প্রধান আরও বলেন, তিনি (মোদি) আগামী বছর অবসর নেবেন। তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট চাইছেন। শাহ কি মোদিজির গ্যারান্টি পূরণ করবেন? কেজরির এ দাবি নস্যাৎ করে দিয়েছেন শাহ।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit