মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

জেলেনস্কির ব্যক্তিগত নিরাপত্তাবাহিনীর প্রধান বরখাস্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী স্টেট গার্ডের প্রধান সের্গেই রুডকে বরখাস্ত করেছেন। ওই বাহিনীর দুজন সদস্যের বিরুদ্ধে জেলেনস্কিকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। খবর বিবিসির

এসবিইউ এর আগে জানিয়েছিল, ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীতে থাকা রুশ এজেন্টদের গ্রেফতার করা হয়েছে। তারা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। 

এসবিইউর প্রধান ভাসিল মালিউক বলেন, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার পঞ্চম মেয়াদে শপথ নেওয়ার আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যর্থ হত্যাচেষ্টার ষড়যন্ত্রটি রাশিয়ার জন্য ‘উপহার’ হিসেবে দেওয়ার টার্গেট ছিল চক্রান্তকারীদের। 

অভিযুক্ত দুজনই স্টেট গার্ডের কর্নেল ছিলেন। ভলোদিমির জেলেনস্কিকে প্রথমে জিম্মি করা এবং পরে তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন তারা। প্রেসিডেন্ট ছাড়াও ইউক্রেনের গোয়েন্দাপ্রধান ভ্যাসিল মালিউক, প্রশাসনপ্রধান কিরিল বুদানভসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ছিল তাদের।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit