সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

নওগাঁয় ভুট্টাক্ষেত থেকে মরদেহ উদ্ধার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৭২ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার কাঞ্চন সুইজগেট এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে আলেপ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। আলেপ উপজেলার শ্রীরামপুর গ্রামের শমসের আলীর ছেলে বলে জানা গেছে।

থানা পুলিশ জানায়- গতকাল সন্ধ্যায় বিকেল চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে আলেপ বেড়িয়ে যান। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরের দিন সকালে ভুট্টাক্ষেতের পাশে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মান্দা থানার ও‘সি মোজাম্মেল হক কাজী জানান, মরদেহটি উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে ও‘সি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit