সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

জাপান সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপান সফরে যাবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রয়টার্স জানিয়েছে, যুবরাজ সালমান জাপানে ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত অবস্থান করবেন। এই সফরে তিনি জাপানের সম্রাট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে শুক্রবার (১০ মে) জানিয়েছে টোকিও।

উল্লেখ্য যে, জাপানের প্রধান জ্বালানি তেল সরবরাহকারী দেশএই সৌদি আরব এবং দেশটির সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জাপানের গেমিং জায়ান্ট নিন্টেন্ডো কোম্পানির বিদেশী বৃহত্তম শেয়ার হোল্ডারে পরিণত হয়েছে। সৌদির সার্বভৌম সম্পদ তহবিল এখন কিয়োটোভিত্তিক গেম কোম্পানির ৮.৩ শতাংশের মালিক।

নামের আদ্যক্ষরের কারণে সংক্ষেপে ‘এমবিএস’ নামে পরিচিত সৌদি আরবের ডি-ফ্যাক্টো এই নেতার ২০১৯ সালের পর এটিই প্রথম জাপান সফর। তিনি সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার দেওয়া ভোজ সভায় যোগ দেবেন। তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও বৈঠক করবেন।

বিস্তারিত কিছু না জানিয়ে জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, ‘কিশিদা দ্বিপাক্ষিক সহযোগিতা ও মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনার পরিকল্পনা করবেন।’

৩৮ বছর বয়সি যুবরাজ সালমান ২০১৭ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে সৌদি আরবে জাপানের গেমিং খাতে ব্যাপক বিনিয়োগ করেছেন। ২০২২ সালে যুবরাজ এ খাতে ৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit