বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

চৌগাছায় নতুন গোয়াল ঘরে গরু তোলার প্রথম রাতেই কৃষকের চার গরু চুরি!

এম এ  রহিম ,চৌগাছা(যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১১১ Time View
এম এ  রহিম ,চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছায় নতুন গোয়াল ঘরে গরু তোলার প্রথম রাতেই কৃষকের চার গরু চুরি হয়েছে। দরিদ্র পরিবারে চলছে শোকের মাতম। বুধবার রাতে চৌগাছা পৌরসভার হুদোপাড়ার মহিউদ্দিনের ছেলে বিপুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বিপুল হোসেন জানান, দীর্ঘ দিন যাবৎ তিনি বাড়ির একটি কাঁচা গোয়াল ঘরে গরু পালন করে আসছেন। সম্প্রতি তিনি অনেক কষ্ট করে একটি পাকা গোয়াল ঘর নির্মাণ করেছেন।

বুধবার সন্ধ্যায় তিনি সর্বপ্রথম নতুন গোয়াল ঘরে তার একটি গাভী ও একটি বছুর,একটি উন্নত জাতের বকনা ও একটি এঁড়ে গরু তোলেন।তিনি বলেন রাতে গরুগুলোকে খাবার দিয়ে তিনি ঘুমাতে যান।ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে একটাও গরু নেই।

অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোন সন্ধান পাননি। বিপুল হোসেন বলেন, আমি এখন পথের ফকির হয়ে গেছি। তিনি বলেন গরুগুলোর আনুমানিক মুল্য কমপক্ষে পাঁচ লাখ টাকা। চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চোরদের আটকের ব্যাপারে জোর তৎপরতা চলছে।

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit