বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

ভোলাহাট উপজেলায় ১৬৩১ ভোট পেয়ে আ.লীগ নেতা পঞ্চম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১২৭ Time View

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল গাফ্ফার মুকুল। তিনি ঘোড়া প্রতীকে ১ হাজার ৬৩১ ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে।
নির্বাচনে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দলীয় আদেশ অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয় তাকে। তবে বহিষ্কার হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। তার প্রতীক ছিল চিংড়ি। তিনি পেয়েছেন ১৩ হাজার ৮৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট। বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মানিক এ ফল ঘোষণা করেন।এছাড়া চেয়ারম্যান পদে অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত আহ্বায়ক মোহাম্মদ বাবর আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৫২৪ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহা. শরিফুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৮৪৯ ভোট। চারটি ইউনিয়ন নিয়ে গঠিত ভোলাহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৮টি এবং মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২২৯ জন।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit