বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

চীনের আগে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৯ মে) ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। এর আগে, সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে মন্ত্রণালয়ে আসেন ভারতের পররাষ্ট্র সচিব।

বেইজিং না দিল্লি কোথায় আগে সফর হবে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লি তো আমাদের কাছে, বেইজিং একটু দূরে। চীনের আগে দিল্লিতে সফর হতে পারে। ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনের পর ভারতে সরকার গঠন হবে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দিনক্ষণ ঠিক হবে।

ভারতের ভিসা নিয়ে জটিলতার বিষয়ে তিনি বলেন, ভারতের ভিসা পেতে জটিলতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় হাইকমিশন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলে দেশটির পররাষ্ট্র সচিব জানিয়েছেন। দ্রুতই জটিলতার অবসান হবে বলে আশা করছি।
 
তিস্তা বহুমুখী প্রকল্পে যুক্ত হতে ভারত আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, ভারতের ভূমি ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত। ট্যারিফ নির্ধারণের জন্য অপেক্ষা করছি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit