বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দীতিকন্যা লামিয়া ও বাঁধনের চমক আসছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৭৩ Time View

বিনোদন ডেস্ক : বাঁধনকে সঙ্গে নিয়ে ‘মেয়েদের গল্প’ বানাচ্ছেন লামিয়া। বাঁধন থাকছেন ছবির নির্বাহী প্রযোজক হিসেবে। দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমের কাছে।

বাঁধন বলেন, ‘ আমার অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল এমন একটি কাজ করার যেটি আমি বলতে চাই, দেখতে চাই। তবে কোনোভাবে এটি হচ্ছিল না। আর আমিতো লেখক নই তাই পরিচালনার কাজটিও আমার কাছে একটু কঠিনই মনে হতো। তবে লামিয়ার সঙ্গে যখন আলাপ হয় তখন আমার ভাবনাগুলো ওর সঙ্গে মিলে যেতে থাকে। তখনই ওর সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করি। আর একজন নারী নির্মাতাকেই আমি খুঁজছিলাম।

বাঁধন আরও বলেন, ‘এই অঙ্গনে নারীদের দৃষ্টিকোণ থেকে গল্প বলার জায়গাটা খুব কম। এ কারণেই আমি ভেবে রেখেছি, যখন নিজের প্রযোজনায় কিছু করবো, সেটা যেন নারীদের দৃষ্টিকোণ থেকে দেখা গল্প হয়। এই গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমি শুনেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। লামিয়াও খুশি মনে রাজি হয়ে যায়।’এ বিষয়ে লামিয়া বলেন, প্রায় ১০ বছর আগে তিনি তার মা দিতিকে এই সিনেমাটির কথা বলেছিলেন। তিনি ছবিটি প্রযোজনা এবং এতে অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে দিতির মৃত্যুর কারণে সব থেমে যায়।
 
লামিয়া বলেন, ‘আমি আসলে পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলাম। কারণ আমাদের ইন্ডাস্ট্রির পরিস্থিতিও খুব বাজে। কিন্তু বাঁধন আপু আমাকে সাহস দিয়েছেন, আত্মবিশ্বাস জুগিয়েছেন। আমরা দুজন মিলে ছবিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে আমার চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়ে গেছে।’‘মেয়েদের গল্প-তে কে অভিনয় করবেন? সে বিষয়টি এখনও প্রকাশ্যে আনেননি সংশ্লিষ্টরা। তবে চলতি বছরই শুটিং শেষ করার পরিকল্পনা আছে বলেই জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit