বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা

এবার ‘ওরাংওটান কূটনীতি’ চালাবে মালয়েশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়া তাদের কাছ থেকে পাম তেল কেনা দেশগুলোর জন্য ‘ওরাংওটান কূটনীতি’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এই কর্মসূচি চীনের আলোচিত ‘পান্ডা কূটনীতি’ থেকে অনুপ্রাণিত জানিয়ে দেশটির মন্ত্রী জোহারি আবদুল গনি বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে মালয়েশিয়ার প্রতিশ্রুতি তুলে ধরার অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ইন্দোনেশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বড় ভোজ্য তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। তবে পাম তেল উৎপাদনসহ ব্যাপক শিল্পায়নের কারণে বন উজাড় হওয়ায় বনমানুষজাতীয় প্রাণী ওরাংওটানের আবাসস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওরাংওটান শুধু ইন্দোনেশিয়ার সুমাত্রা ও প্রতিবেশী মালয়েশিয়ায় আংশিকভাবে অন্তর্ভুক্ত বোর্নিও দ্বীপে বাস করে। বোর্নিওর বাকি অংশে আছে ব্রুনেই নামের ক্ষুদ্র তেলসমৃদ্ধ দেশ। আন্তর্জাতিক পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণ সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারসের (আইইউসিএন) হিসাব অনুযায়ী মানুষের চাপ ও আবাসস্থল কমে যাওয়ায় বোর্নিও দ্বীপে ওরাংওটানের সংখ্যা ২০২৫ সালের মধ্যে ৪৭ হাজারে নেমে আসবে। অন্যদিকে সুমাত্রা দ্বীপে মাত্র ১৩ হাজার ৫০০টি ওরাংওটান আছে।

মালয়েশিয়ার মন্ত্রী আবদুল গনি বলেন, পাম তেলের ক্রেতা চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সম্ভবত সংরক্ষণের উদ্দেশ্যে ওরাংওটান নেবে। তবে কর্মসূচিটি কিভাবে বাস্তবায়িত হবে অথবা কবে নাগাদ শুরু হবে, তা স্পষ্ট করেননি তিনি। এক সম্মেলনে মন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্বকে দেখাতে হবে—মালয়েশিয়া একটি টেকসই পাম তেল উৎপাদনকারী দেশ এবং বনভূমি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’

সূত্র : আলজাজিরা

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit