বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ভারতের বিশ্বকাপের দল নিয়ে প্রশ্ন তুললেন শামি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে। দল ঘোষণার পর শুরু হয়েছে নানা বিতর্ক। এবার মন্তব্য করলেন পেসার মোহাম্মদ শামি। তিনি বলেন, বেশি রান করতে পারছেন না যশস্বী জয়সওয়াল। এবারের আইপিএলে তেমন ফর্মে নেই তিনি। দিল্লির বিরুদ্ধে রান না পাওয়ার পরেই তার সমালোচনা করলেন মোহাম্মদ শামি।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে যায় রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে বেশি রান করতে পারেননি যশস্বী জয়সওয়াল। একদিনের বিশ্বকাপে ২৪ উইকেট নেওয়া শামি মনে করেন যশস্বী ঠিক ফর্মে নেই। 

তিনি বলেন, যশস্বী খুব তাড়াহুড়ো করছে। প্রথম বলটা চার মারল। পরের বলেই আউট হয়ে গেল। কেন জানি না ও এত তাড়াহুড়ো করে শট খেলছে। এত আগ্রাসী শট খেলার প্রয়োজন ছিল না।

শামি এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন না। তার চোট রয়েছে। শামি বলেন, কিছু দিন আগেই শতরান করেছে। এমন নয় যে ও রান পাচ্ছে না। বল ঠিকমতো ব্যাটে আসছে। ও উইকেট ছুড়ে দিয়ে আসছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ২ জুন থেকে। যশস্বী রয়েছেন ১৫ জনের দলে। তার সঙ্গে রোহিত শর্মা ওপেন করবেন। যশস্বী রান না পেলে সমস্যায় পড়বে ভারত।

দিল্লির বিরুদ্ধে পুল শট মারতে গিয়ে আউট হয়ে যান যশস্বী। বড় রান তাড়া করতে গিয়ে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। যশস্বীর টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়াও। তিনি বলেন, বাঁহাতি পেসারের বলে উইকেট দিল যশস্বী। শর্ট বলের বিরুদ্ধে এই ভাবে বারবার আউট হচ্ছে ও। 

সূত্র: আনন্দবাজার

 

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/দুপুর ১২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit