বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

খাগড়াছড়িতে ৪টি উপজেলায় নির্বাচনী মালামাল বিতরণ,২টিতে হেলিকপ্টারেযোগে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে খাগড়াছড়ি জেলার  চার উপজেলা পরিষদ  মাটিরাঙ্গা,  রামগড়ে, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি,  নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে।এর মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলার ফুত্যাছড়ি ও শুকনাছড়ি নামে দুইটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারেযোগে ভোটের মালামাল ও জনবল পাঠানো হয়।মঙ্গলবার (৭ মে)  দুপুরের দিকে নির্বাচন অফিস ৪টি উপজেলার  প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনের কেন্দ্রে ভোটের মালামাল প্রেরণ করছে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ব্যালট পেপার, বক্স, সিলসহ যাবতীয় নির্বাচনী মালামাল। 

খাগড়াছড়ি জেলার চার উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৮৯৭ জন। ভোট কেন্দ্র রয়েছে ৯০টি। আজ ৩৭টি কেন্দ্রে ভোটের ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। বাকী কেন্দ্রগুলোতে ভোট শুরু হওয়ার আগে ব্যালট পেপার পৌঁছানোর কথা জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম।খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম জানান,খাগড়াছড়ি জেলার ৪টি উপজেলায় ১৩ জন চেয়ারম্যান প্রার্থী, ২৪ জন ভাইস চেয়ারম্যান পুরুষ ও নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে জোরালো প্রস্তুতি। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা  আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে।খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর জানান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে  জেলার ৪টি উপজেলায় অবাধ,নিরপেক্ষ, সুষ্ঠু,শান্তিপূর্ণ   করতে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।নির্বাচনে চার স্তরের নিরাত্তার পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit