বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

১৪০ উপজেলায় ভোট আগামীকাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোটগ্রহণের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে মঙ্গলবার। বুধবার (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। ভোট সামনে রেখে সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার।

নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। দুর্গম উপজেলার কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। রাঙামাটির জুরাছড়ি ও বরকলের দুর্গম ভোট কেন্দ্রগুলোতে এরই মধ্যে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছে সরঞ্জাম। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন।

সোমবার (৬ মে) সকালে জুরাছড়ি যক্ষ্মা বাজার আর্মি ক্যাম্প থেকে হেলিকপ্টারে রাঙামাটির জুরাছড়ি উপজেলার সাতটি ও বরকলের দুটি দুর্গম কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

আগামী ৫ জুন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আদেশে ওই আসনে আগামী ২১ দিনের জন্য নির্বাচন স্থগিত রাখতে বলেছেন হাইকোর্ট।

গতকাল প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে ১৪০ উপজেলায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে নির্বাচনের আগে ও পরে ১৪ দিন নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে ছুটির তথ্য জানানো হয়। ৮ মে থেকে ৫ জুন পর্যন্ত চার ধাপে দেশের সব উপজেলায় নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন। পরবর্তী ধাপগুলোর ভোটগ্রহণের দিনও সাধারণ ছুটি থাকবে।

অন্যদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৪ দিনের জন্য বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit