বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ইসরাইলে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে মালয়েশিয়া ছাড়তে বললেন মাহাথির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে অস্ত্র সরবরাহকারী প্রতিরক্ষা ঠিকাদার; যারা বর্তমানে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, তাদের অবিলম্বে মালয়েশিয়া ছাড়া করার জন্য দেশটির বর্তমান আনোয়ার ইব্রাহিমের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। 

সোমবার তিনি এক্সের একটি পোস্টে বলেন, এ এক্সিবিশনে তাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া মানে, তেলআবিব প্যালেস্টাইনে যে নৃশংসতার পরিচয় দিচ্ছে, তার পক্ষে অবস্থান নেওয়া। আমাদের সব চেষ্টাকে উপহাস করার শামিল। এটা যেন আমরা ফিলিস্তিনিদের রক্ত ঝরাতে তাদের সঙ্গে মিশে আছি।

সোমবার ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মাহাথির স্পষ্ট করে বলেছেন— এ বিষয়ে সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এ প্রতিষ্ঠানগুলোকে মালয়েশিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দিতে হবে। মাহাথির আরও বলেন, এ প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সচেতন করতে হবে, মালয়েশিয়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা সহ্য করে না।

মালয়েশিয়ার প্যালেস্টাইনপন্থি গ্রুপ, সেক্রেটারিয়েট সলিডারিটি প্যালেস্টাইন (এসএসপি) এবং পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া একই ধরনের আপত্তি প্রকাশ করার পর মাহাথির সর্বশেষ এ কোম্পানিগুলোর বিরোধিতা করলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit