বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সূর্যকুমারের সেঞ্চুরিতে হায়দরাবাদকে হারাল মুম্বাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক ফর্ম ও পয়েন্ট টেবিলের হিসেব বিবেচনায় বেশিরভাগ সমর্থকরা ধরেই নিয়েছিলেন যে মুম্বাই ইন্ডিয়ান্স ও হায়দরাবাদের মধ্যকার ম্যাচটি জিতবে হায়দরাবাদই। মুম্বাইয়ের টপ অর্ডার ধ্বসের পর তো সেটা আরও নিশ্চিত হয়ে গিয়েছিল দর্শকরা। তবে ওয়াংখেড়ের মাঠে স্বাগতিকরা যে প্রত্যাবর্তনের গল্প লিখে দেখাল তা বেশ অবাক করার মতোই।

সূর্যকুমার যাদবের ব্যাটে চড়ে ১৬ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে মুম্বাই। ৫১ বলে সেঞ্চুরি আদায় করে শেষ পর্যন্ত ১০২ রানে অপরাজিত থেকে দলের জয়ে একাই ভূমিকা পালন করেছেন তিনি। এই জয়ের মাধ্যমে কাগজে-কলমে এখনও আইপিএলের প্লে-অফে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স।

টসে জিতে এদিন শুরুতে হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। মুম্বাইয়ের বোলারদের নৈপুণ্যে এই ম্যাচে হায়দরাবাদের কেউই নিজের ইনিংসকে বিধ্বংসী রূপ দিতে পারেনি। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তাদের দলীয় সংগ্রহ ছিল ১৭৩ রান।

এই জয়ের পর ১২ ম্যাচে ৮ পয়েন্টের সঙ্গে তালিকার নবম স্থানে আছে রোহিত-হার্দিকদের দল। কাগজে-কলমের হিসেবে এখনও শীর্ষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আছে মুম্বাইয়ের, তবে তা খুব কঠিন। অপরদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্টের সঙ্গে চারে আছে হায়দরাবাদ।

সংক্ষিপ্ত স্কোরঃ

হায়দরাবাদঃ  ১৭৩/৮ (২০ ওভার); হেড ৪৮, কামিন্স ৩৫*; হার্দিক ৩-৩১, পীযুশ ৩-৩৩।

মুম্বাইঃ ১৭৪/৩ (১৭.২ ওভার); সূর্যকুমার ১০২*, তিলক ৩৭*; ভুবনেশ্বর ১-২২, কামিন্স ১-৩৫।

ফলাফলঃ মুম্বাই ৭ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচঃ সূর্যকুমার যাদব।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit