শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
আলাস্কার কাছে বিধ্বস্ত উড়োজাহাজটি ঘন কুয়াশার মধ্যে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিল নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে

সাবেক এটর্নী জেনারেল এজে মোহাম্মদ আলীর  স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৯৩ Time View

জালাল আহমদ,ঢাকা : সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর স্মরণে দোয়া মাহফিল সুপ্রিম কোর্ট বারের মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আজ ৬ই মে সোমবার বাদে আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এজে মোহাম্মদ আলীর আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন, সুপ্রিম কোর্ট বারের  বর্তমান সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক , জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি এডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, সাধারণ সম্পাদক এডভোকেট  গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান খান প্রমুখ।

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit