বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়াল হাজার কোটি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : সোমবার (৬ মে) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে সোমবার বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২৭ দশমিক ০১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ৩৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ৪৬ দশমিক ৮০ পয়েন্ট ও ১ হাজার ২৬১ দশমিক ৫০ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে এক হাজার ৯৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। যা প্রায় গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫২টি কোম্পানির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। এ ছাড়া এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, গোল্ডেন সন, স্যালভো ক্যামিকেল, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, ওরিয়ন ফার্মা ও মালেক স্পিনিং মিলস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ১২৯ দশমিক ৭৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৭৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৩৬১ দশমিক ৯১ পয়েন্টে ও ৯ হাজার ৮৫০ দশমিক ৩১ পয়েন্টে।

 
আর সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৬১ পয়েন্ট ও সিএসআই সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৬ দশমিক ৮৯ পয়েন্টে ও ১ হাজার ৭১ দশমিক ৬৯ পয়েন্টে। আর ২৪ দশমিক ২৭ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১২ হাজার ৪৮০ দশমিক ৮৩ পয়েন্টে।

তবে সিএসইতে সোমবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২৫ কোটি ৫৮ লাখ টাকা। সিএসইতে ২২৭ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit