সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

জয়পুরহাটে ট্রাক্টর – সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ৪ 

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৫০ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটে ট্রাক্টর -সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করায় । রবিবার  সন্ধ্যায় জয়পুরহাট – আক্কেলপুর সড়কের দাদড়া এলাকায়  এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামের জীতেন বর্মন (৪০) ও বড় মানিক গ্রামের ইদ্রিস আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকজন শ্রমিক নওগাঁর রানীনগরে ধানকাটা শেষ করে সিএনজি করে  নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় দাদরা এলাকায় বিপরীত দিক থেকে আসা  দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান  আহত হন  আরো ৪ জন। ফায়ারসার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান।ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit