মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

কসবা উপজেলা পরিষদ ভোটের দিন অস্ত্র নিয়ে যেতে বললেন ইউপি মেম্বার!  

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৭৬ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভোটের দিন অস্ত্র নিয়ে কেন্দ্রে যেতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) মো. কবির হোসেন। ৩ মে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার পশ্চিম পাড়ায় এক নির্বাচনী সভায় তিনি এ আহবান জানিয়েছে। এক মিনিট ১৯ সেকেন্ডের এ সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদকের হাতে রয়েছে। ভিডিওতে কবির হোসেনকে বলতে শুনা যায়, ‘আমরা কিন্তু ভোটের দিন প্রত্যেকে যার যার বেগে যার যার অস্ত্র লয়া মাঠে আসতে হবে।’
এ সময় তিনি ওই এলাকার কেন্দ্র থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী ছাইদুর রহমান স্বপনকে ৫০০ ভোটে জয়ী করার আহবান জানান। পাশাপাশি ছাইদুর রহমানের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতিশ্রুতি আদায় করেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক দুবরাজ। 
এ বিষয়ে কবির হোসেন বলেন, ‘আমি বেগে বলতে গতি বুঝিয়েছি। আর অস্ত্র বলতে ভোটকে বুঝিয়েছি। আসলে গ্রামের ভাষায় আবেগ নিয়ে বলতে গিয়ে বিষয়টা অন্যরকম শুনা গেছে। ইউএনও আজ (রবিবার) আমাকে বিষয়টি নিয়ে ডাকিয়েছেন। আমি এভাবে বলে এসেছি। এ সময় প্রার্থী ছাইদুর রহমানও উপস্থিত ছিলেন।’

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit