শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

“মাদক কারবারে বাধা দেয়ায়” শালিস বৈঠকে ইউপি সদস্যকে পেটালেন মাদক ব্যবসায়ী

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৯০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাটপ্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে বাঁধা দেয়ায় ইউপি সদস্য তাছাব্বির হোসেন খন্দকার অনিক(৩৫) কে মারধরের অভিযোগ পাওয়া গেছে রাকিব(২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। আহত ওই ইউপি সদস্য বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।শনিবার (৪ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বড়খাতা বাজারে একটি শালিসি বৈঠকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতেই ইউপি সদস্য বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন।অভিযুক্ত রাকিব উপজেলার বড়খাতা এলাকার আফজাল হোসেনের ছেলে। এছাড়া সে চিহিৃত মাদক কারবারি বলে জানা গেছে। ভুক্তভোগী আহত ইউপি সদস্য অনিক উপজেলার ফকির পাড়া ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য।জানা গেছে, অভিযুক্ত রাকিব এলাকায় দীর্ঘ সময় ধরে মাদকের কারবার করে আসছে। এ নিয়ে ইউপি সদস্য অনিক বাধা দিলে তার সাথে বিরোধের সৃষ্টি হয়। এর এক পর্যায়ে শনিবার বিকেলে ওই ইউপি সদস্য ও রাকিবের মাঝে বাকবিতন্ডা বাধে। পরে রাতে ইউপি সদস্য অনিক বড়খাতা বাজারে একটি দোকানে অপর একটি বিষয় নিয়ে শালিসি বৈঠকে বসে। এ সময় রাকিবসহ কয়েকজন সেখানে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ইউপি সদস্যকে মারধর করে।এ বিষয়ে ইউপি সদস্য অনিক বলেন, রাকিব মাদক কারবারির সাথে জড়িত। আমি এ নিয়ে তাকে কয়েকবার বাধা দেই। তা নিয়ে সে আমার সাথে প্রায় বিবাদ সৃষ্টির চেষ্টা করে। অতপর শনিবার বিকেলে তার সাথে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে রাতের দিকে আমি একটি শালিসি বৈঠকে বসি। সেখানেই সে এসে আমার উপর হামলা চালায় ও মারধর করে। আমি থানায় অভিযোগ করেছি। রাকিবের বিচার দাবি করছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত রাকিবের মোবাইল নম্বরে ০১৭২২৯২৫৬৭০ একাধিক বর কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।এ বিষয়ে ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, বিষয়টি শুনেছি। এটা অত্যন্ত দুঃখ জনক। আমি অনিককে এ বিষয়ে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। এছাড়া এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনারুল হক বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে ওনাকে ভর্তি করানো হয়। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit