বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ফের বিয়ে করছেন নাগা, কে এই অভিনেত্রী?

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণের জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু বিচ্ছেদের দুই বছর পার হয়নি। এর মধ্যেই নাকি ফের বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবছেন নাগা! গত কয়েক দিন ধরেই এ নিয়ে নানা জল্পনা। নাগা চৈতন্যের মতো জনপ্রিয় তারকা বলে কথা! তার ওপরে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তার দাম্পত্যজীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি।

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরে ‘মেড ইন হেভেন’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাম জড়ায় নাগা চৈতন্যের। যদিও জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি দুজনের কেউই। তবে নিন্দুকেরা বলেছেন, সম্প্রতি দুজনেই নাকি একান্ত ঘুরে বেড়িয়েছেন! শোভিতার ছবিতে নাকি ঝলক মিলেছে নাগার! সমাজমাধ্যমের পাতায় নাগা ও শোভিতার দেওয়া ছবিগুলো একই জায়গায় তোলা বলেই অনুমান নেটপাড়ার একাংশের। সত্যিই কি নাগার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী? 

শোভিতাকে প্রেম নিয়ে প্রশ্ন করতেই তিনি জানান, সর্বক্ষণই প্রেমে রয়েছেন তিনি। প্রেমই হল তার জীবনের চালিকাশক্তি। শোভিতার কথায়, ‘পর্দায় যে ধরনের চরিত্রে আমাকে দেখা যায়, তাতে মনে হয়, আমি মানুষ হিসেবে অত্যন্ত শক্ত ও দৃঢ়চেতা, উচ্চাকাঙ্ক্ষী। তবে বাস্তবে আমি অল্পেতে খুশি। আমার কাছে ভালবাসা মানে ভক্তি। আসলে ভালবাসলে আমার মনে হয়, তার মধ্যেই হারিয়ে যাই।’

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit