সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আটোয়ারীতে হজ্জ্ব গমনেচ্ছুদের দিনব্যাপি ফ্রি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৯২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৪ সালে পবিত্র হজ্জ্ব গমনেচ্ছু পুরুষ ও মহিলাদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ মে) উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সংলগ্ন মমতাজ জামে মসজিদে দিনব্যাপি হজ্জ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, আটোয়ারী হাজী কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ আব্দুর রহমান(আব্দার)।

অনুষ্ঠানের শুরুতে প্রথম অধিবেশনে নতুন হাজী সাহেব/সাহেবানগনের পরিচিতি শেষে সংক্ষিপ্ত সাংগঠনিক আলোচনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ তাছির উদ্দীন। আলহাজ মোঃ রমজান আলীর সঞ্চালনায় হজ্জ্বের উদ্দেশ্য, ফজিলত ও হজ্জ্ব কত প্রকার ও কি কি, হজ্জ্বের মিকাত, ইহরাম, নিয়ত ও তালবিয়াহ সম্পর্কে আলোচনা করেন আলহাজ মাওঃ মোঃ সিরাজুল ইসলাম।

তাওয়াফ কি ? এর নিয়ম, মাকামে ইব্রাহিমে ২ রাকাত নামাজ, জমজমের পানি পান, সাঁই ও মাথা মুন্ডন এবং বদলী হজ্জ্ব সম্পর্কে আলোচনা করেন, আলহাজ্জ্ব মোঃ খায়রুল আনাম। হজ্জ্বের মুল কার্যক্রম ঃ ইহরাম ও হজ্জ্বের নিয়ত, ৮ই জিলহজ্জ্ব মিনায় গমণ ও করনীয় সম্পর্কে আলোচনা করেন, আলহাজ্জ্ব মোহাম্মদ আলী। ৯ই জিলহজ্জ্ব আরাফতে গমন, অবস্থান ও করনীয় এবং ৯ই জিলহজ্জ্ব দিবাগত রাতে আরাফাত থেকে মুজদালিফায় গমন, অবস্থান ও পাথর সংগ্রহ। ১০ই জিলহজ্জ্ব এর যাবতীয় কাজ: বড় জামারায় পাথর নিক্ষেপ, কুরবানী,হলক ও তাওয়াফে জিয়ারত সম্পর্কে আলোচনা করেন, আলহাজ মাওঃ মোঃ আব্দুল মোত্তালেব।

১১ ও ১২ জিলহজ্জ্ব তিন জামারায় পাথর নিক্ষেপ, নফল ওমরাহ, নফল তাওয়াফ ও উমরি কাজা নামাজ সম্পর্কে আলোচনা করেন, আলহাজ¦ মাওঃ মোঃ খোরশেদ আলম। হজ্জ্বব্রত পালনের সামগ্রীক নিয়মাবলীর পুনরাবৃত্তি করেন, আলহাজ¦ মোঃ রমজান আলী। প্রশিক্ষনের দ্বিতীয় অধিবেশনে, মদিনা শরীফ রওয়ানা ও প্রবেশ : মসজিদে নববীতে প্রবেশ ও রওজা মোবারক জিয়ারত সম্পর্কে আলোচনা করেন আলহাজ মোঃ কলিম উদ্দীন( বলরামপুর)।

মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় ও জান্নাতুল বাকী জিয়ারত, রাওজাতুম মিন রিয়াজুল জান্নাতে ২ রাকাত নামাজ আদায় সম্পর্কে আলোচনা করেন আলহাজ মোঃ কলিম উদ্দীন (বি.এস.সি)। খানায়ে কাবা তাওয়াফের নিম ও বাস্তব নমুনা মাকামে ইব্রাহিম, হাতেম, হাজারে আসওয়াদ ও মোলতাজেম সম্পর্কে ধারণা প্রদান করেন আলহাজ মোঃ খায়রুল আলম। মদীনা শরীফে দর্শনীয় স্থান সমুহ জিয়ারত ও নামাজ আদায়, বিদায়ী তাওয়াফ সম্পর্কে আলোচনা সহ প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন আলহাজ মাওঃ মোঃ আকবর আলী। আখেরী মুনাজাতের মাধ্যমে দিনব্যাপি হজ্জ্ব প্রশিক্ষনের সমাপ্তি হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit