মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

গুরুতর অসুস্থ নিক জোনাস, বাতিল সব কনসার্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে নিজেই অসুস্থতার কথা জানালেন নিক। একইসঙ্গে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে বাতিল করেছেন বেশ কিছু আসন্ন কনসার্ট।  

জানা গেছে, মেক্সিকোর তিনটি শহরে অনুষ্ঠান করার কথা ছিল তার। কিন্তু হঠাৎই গলা ধরে যায়। অবস্থা এমন যে কথা বলতে পারছেন না তিনি। নিক জানান, তিনি ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত।

ইনস্টাগ্রামে অসুস্থ হওয়ার খবর জানিয়ে তিনি লিখেন, ‘খবরটা মোটেই খুশির নয়। কয়েকদিন ধরে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। গলা ব্যথা। যত দিন এগোচ্ছে, গলার অবস্থা আরও খারাপ হচ্ছে। জ্বর আছে, গায়ে ব্যথা। ডাক্তার বলেছে, কিছুদিন বিশ্রামে থাকতে। তাই কনসার্ট আপাতত বাতিল করলাম। সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরব। তবে মন খারাপ লাগছে এভাবে শো বাতিল করার জন্য। আশা করছি আপনাদের পাশে পাব।’

সব শেষে নিক লিখেন, ‘এমন একটা সময় পাশে থাকার জন্য ধন্যাবাদ। কথা দিলাম আগস্ট মাসের শোয়ে ১২০ গুণ ফিরিয়ে দেব।’ সূত্র : বিলবোর্ড।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit