শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

যে মেলায় গেলে ‘মনের ইচ্ছে পূরণ’ হয়!

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : মীরের বাগানে ইচ্ছা পূরণের মেলার তিন অলির মাজার প্রাঙ্গণে মানত বা ইচ্ছা পূরণের আশায় দূর-দূরান্ত থেকে আসা ভক্ত নারী-পুরুষের পদচারণায় এখন সরগরম মেলা প্রাঙ্গণ। মনের ইচ্ছা পূরণে মাজারে তবারক দেয়ার প্রস্তুতিতে ভক্তদের ব্যস্ততা গোটা মেলাজুড়ে।

শনিবার (৪ মে) সরেজমিন ঘুরে দেখা গেছে, কেউ অস্থায়ী উনুনে আগুন জ্বালছেন, কেউবা মানতের খিচুড়ি রাঁধছেন, আবার কেউ করছেন মাজার জিয়ারত। তাদের বিশ্বাস, এতে অসুখ-বিসুখ কিংবা যেকোনো ধরনের ‘বালা-মুসিবত’ দূর হবে। সন্তান ধারণে অক্ষম নারীরা এখানে মানত করলে হবেন সন্তানসম্ভবা এছাড়া সারা বছরের সমস্যা দূর হয়ে সামনের জীবন হবে সুখের, সংসারে-কর্মে আসবে সাফল্য।


এমন বিশ্বাস নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মানত বা ইচ্ছা পূরণের আশায় প্রতিদিন বিভিন্ন ধর্মের শত শত ভক্ত নারী-পুরুষ এখানে এসে মাজার জিয়ারত করেন এবং খিচুড়ি রান্না করেন। রান্না করা খিচুড়ি মাজার কর্তৃপক্ষ এবং দরিদ্রদের মধ্যে বণ্টন করে নিজেরা খান এবং তবারক হিসেবে বাড়িতেও নিয়ে যান।

ভক্তরা বাড়ি থেকে চাল-ডাল, মুরগি, মাংস ও জ্বালানি কাঠসহ রান্নার অন্যান্য সরঞ্জাম নিয়ে আসেন মাজারে। মাজারের সামনে চুলায় রান্না করা হয় খিচুড়ি।
ভক্তরা জানান, দুরারোগ্য অসুখ ও সন্তান কামনাসহ নানা সমস্যা সংকট নিরসনে মানত পূরণের লক্ষ্য নিয়ে তারা এখানে আসেন। আর মাজার সংলগ্ন এলাকায় অস্থায়ী চুলা বানিয়ে চলে বিশেষ খিচুড়ি রান্না। আবার অনেকে মানতের বাইরে পরিবার নিয়ে পিকনিক করতেও আসেন এ মেলায়।
ভক্তদের সমাগমে মাজার আর মসজিদের সামনে এবং দুপাশের প্রায় ৪ একর জায়গা জুড়ে বসে গ্রামীণ মেলা। মেলায় চারুকারু পণ্যসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রয়েছে নানা মিষ্টি, জিলাপি, কসমেটিকস ও মাটির খেলনা। বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন মেলায়। স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন জানান, শত বছর থেকে মানুষ তাদের মনোবাসনা পূরণের আশায় এখানে আসেন।

মেলায় আসা ভক্ত শ্রী রাধা রানী বলেন, ‘সব ধর্মের মানুষ এখানে আসেন। আমার সন্তান হচ্ছিল না, এখানে মানত করার পর হয়েছে, তাই তোবারক দিতে এসেছি।’
শাহ্ সুলতান গাজী জামে মসজিদের  প্রধান খাদেম ক্বারি মো. আলী আশরাফি জানান, দীর্ঘদিন থেকে এ মেলা চলে আসছে। মানুষ নিজের ইচ্ছায় এসে তাদের মনোবাসনা পূরণের জন্য দোয়া করেন।

মাজারের মোতোয়ালি সূত্রে জানা যায়, প্রায় ২০০ বছর আগে থেকে প্রতি বছর বৈশাখ মাস জুড়ে এ মেলা চলে আসছে এবং কয়েকশ বছর আগে এ মাজার নির্মিত হয়েছে। এ মাজারে ঐতিহাসিক পীর শাহ সুলতান গাজী, মীর মোশারফ হোসেন ও ইবনে শরফুদ্দিন শাহর কবর রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit