সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

দুর্গাপুরে মে দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ১১১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘শ্রমিক-মালিক গড়বো দেশ – স্মার্ট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা শ্রমিক লীগ, মটরযান শ্রমিক ইউনিয়ন, নির্মান শ্রমিক ইউনিয়ন, সিএনজি শ্রমিক সংগঠনের উদ্দ্যোগে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উওোলন শেষে উপজেলা প্রশাসন সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তিতে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন এর সঞ্চালনায় মোঃ আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল) বক্তব্য রাখেন, স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহী। অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।

অপর দিকে উপজেলা পরিষদের সোমেশ^রী মিলনায়তনে ইউএনও এম রকিবুল হাসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর সার্কেল এর সহকারি পুলিশ সুপার মো. আক্কাস আলী, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মো. সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলা মটরযান শ্রমিক ইউনিয়নের আয়োজনে নিহত শ্রমিকদের জন্য দোয়া, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়।

কিউএনবি/অনিমা /০১ মে ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit