বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠে নামার আগে চাপে মুস্তাফিজের চেন্নাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে আইপিএলের প্লে-অফে যাওয়ার লড়াই। একমাত্র রাজস্থান রয়্যালস শীর্ষে নিজেদের জায়গা ধরে রেখেছে। কার্যত ধরাছোঁয়ার বাইরে তারা। বাকি সব দলের মধ্যে লড়াই হচ্ছে মূলত প্লে-অফের বাকি তিনটি জায়গা দখলের। 

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের ৯ ম্যাচে আছে ১৬ পয়েন্ট। নেট রানরেট ০.৬৯৪। দ্বিতীয় স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১২। কেকেআরের নেট রানরেট (১.০৯৬) সব থেকে বেশি। মুম্বাইকে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাদেরও পয়েন্ট ১২। তবে কেকেআরের থেকে এক ম্যাচ বেশি খেলেছেন কেএল রাহুলরা। তাদের নেট রানরেট ০.০৯৪।

পয়েন্ট তালিকায় চার, পাঁচ ও ছয় নম্বরে থাকা দলগুলোরও পয়েন্ট ১০। শুধু নেট রান রেট আলাদা রেখেছে তাদের। চার নম্বরে চেন্নাই সুপার কিংস। তাদের নেট রানরেট ০.৮১০। পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস।

সাত নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৮। নেট রানরেট -১.১১৩। পরের তিনটি দলের পয়েন্ট ৬। আট নম্বরে পাঞ্জাব কিংস। নবম স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট তালিকার একেবারে শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

কিউএনবি/অনিমা /০১ মে ২০২৪,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit