বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

টেকনাফে বিজিবির চেকপোস্টে তল্লাশিকালে ইয়াবা-আইসসহ আটক ১, প্রাইভেট কার জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেট কার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় প্রাইভেটকারের চালককে আটক করা হয়। আটক চালক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্যার ডেফা এলাকার বশির আহম্মদের ছেলে মোহাম্মদ ইউনুস (৩৪)।

টেকনাফ-২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ অথবা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন সংবাদ পায়। এর ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীন দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশি কার্যক্রমে নজরদারি বৃদ্ধি করা হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশির জন্য থামানো হয়।

পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটির তল্লাশিকালে চালকের আচরণ সন্দেহজনক এবং প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন প্রাইভেটকার মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে উক্ত চালকের স্বীকারোক্তিতে চালকের বাম পাশের সিট বেল্টের প্লাস্টিক কাভারের নিচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া আটক আসামির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। তিনি আরও জানান, আটককৃত আসামিকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit