বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি, ২২ ‍জুলাই, ২০২৬ হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন

জয়পুরহাটের কিশোর-কিশোরীদের কৃতিত্ব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১০৯ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাট জেলার ২ কিশোরী ও ৪ কিশোর, ২২ জেলার ৩৫০ জন প্রতিযোগির মধ্যে ৪ ক্যাটারগরির প্রতিযোগিতায় ২ ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে। গত ২৭ ও ২৮ এপ্রিল ঢাকার সরওয়ার্দী ইনডোর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ৪র্থ জাতীয় সাভাতে ফ্রেন্ডশীপ কিক বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জেলার ৬ জনের দলের ১জন স্বর্ণ, ১জন রৌপ্য ও ৪ জন ব্রোঞ্জ পদক লাভ করেন।

জেলার ক্রীড়ার তত্বাবধানে ও জেলার কিক বক্সিং কোচ এবং রেফারী আমানুল্লাহ আমান এর দায়িত্বে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৬ জন দলের জেলার আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়নের পালশা গ্রামের ক্যাডেট ইভেন্টে ১২ বছর বয়সী কিশোরী নাফিসা ইসলাম স্বর্ণ ও কিশোর আলিফ ব্রোঞ্জ পদক এবং ইয়থ ক্যাটাগরির ইভেন্টে জেলা সদরের জামালপুর ইউনিয়নের দাদরা জন্তিগ্রামের ১৭ বছর বয়সী কিশোর তানজিল রৌপ্য ও শহরের প্রফেসর পাড়ার আরাফাত হোসেন, মাদ্রাসা রোডের সামীর আলম এবং দেওয়ানপাড়ার কিশোরী রিংকি ব্রোঞ্জ পদক পান। এ ৪র্থ জাতীয় সাভাতে ফ্রেন্ডশীপ কিক বক্সিং প্রতিযোগিতায় উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন, জাতীয় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি ডিরেক্টর জেনারেল (প্রশিক্ষণ) মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। বিশেষ অতিথি ছিলেন মার্শাল আর্ট কনফেডারেশন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাসান-উজ-জামান-মুণি, সাভাতে ডেভেলপমেন্ট কমিশন, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সিফু দিলদার হোসেন দিলু এবং বর্তমান কার্যনির্বাহী পরিষদের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাভাতে রেফারী, রাজশাহীর অস্কার আহাদ খান রুমেল।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৪,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit