বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি, ২২ ‍জুলাই, ২০২৬ হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১১৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি  : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় সোমবার বিকলে  ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শাহাদাত হোসেন (১৮) নামে এক একাদশ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। নিহত শাহাদাত জেলার আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। শাহাদাত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছিলেন। তবে পড়াশোনার জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ার খান টাওয়ারের সামনে বোন ববিতা বেগমের সঙ্গে থাকতেন।

তার মা শিরিন বেগম ব্রাহ্মণবাড়িয়া ডাকঘরে চাকুরি করেন। প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আখাউড়া থেকে মোটরসাইকেলে করে এক বন্ধুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হন শাহাদাত। বিকেল সাড়ে পাঁচটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় সামনে ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন তিনি। এ সময় সামনের দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন মোটরসাইকেল আরোহী শাহাদাত।

এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। তবে মোটরসাইকেলের পেছনে থাকা শাহাদাতের বন্ধু বেঁচে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানকার মর্গে তার লাশ রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,  ট্রাকের নিচে চাপা পড়ে ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৪,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit