শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

পাবনায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৯ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা পাবনা জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। আর বাতাসের আদ্রর্তা রেকর্ড করা হয়েছে ১২ শতাংশ। এর আগে গত শুক্রবার (২৬ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীতে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ। এ তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
অসহনীয় তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুরদের অবস্থা শোচনীয়। এছাড়াও আম, লিচু, ধানসহ কৃষিক্ষেতেও ব্যাপক প্রভাব পড়ছে তাপদাহের। হাসপাতালগুলোতে সর্দিজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুদের রোগ বাড়ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit