শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

প্রেক্ষাগৃহে আসছে ‘শ্যামা কাব্য’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন মেধাবী চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ। শ্যামা কাব্য সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌদ নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক। কেননা মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি জয় করে নিয়েছে একাধিক পুরস্কার।

গত বছর প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এই সিনেমাটি চারটি বিভাগে পুরস্কার লাভ করে। বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চিত্রধারণ এবং সেরা সম্পাদনা বিভাগে পুরস্কার জয়ের পর সিটি অব প্যারিস আয়োজনে টুলুসেতে অনুষ্ঠিত গঁজ সুর গারোনেও সেরার পুরস্কার জিতে সিনেমাটি। সেখানে চলচ্চিত্র উৎসব ২০২৩-এ স্পেশ্যাল জুরি বিভাগে পুরস্কার লাভ করে শ্যামা কাব্য।
 
সিনেমাটির  ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের প্রথম এবং সর্বোচ্চ সংখ্যক কনটেন্ট সমৃদ্ধ ওটিটি প্ল্যাটফর্ম “বঙ্গ”। সিনেমাটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। চলচ্চিত্রটি ২০১৯-২০ অর্থবছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত।

এই সিনেমায় কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, সুভাশিষ ভৌমিক, মীর রাব্বি, এ কে আজাদ সেতু, রিমি করিম, ইকবাল হোসেন প্রমুখ। আগামী ৩ মে দেশব্যপী বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারী অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র “শ্যামা কাব্য”। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit