সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

আটপাড়ায় বৃষ্টির জন্য ইস্তিখার নামাজ

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে নেত্রকোনার আটপাড়ায় সালাতুল ইস্তিখার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। রোববার সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই নামাজ আদায় করেন মুসল্লীরা।

ইমাম ও উলামা পরিষদ আটপাড়া উপজেলা আয়োজনে এই নামাজ আদায় করতে জড়ো হন উপজেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ পরিচালনা করেন মুফতি গোলাম কিবরিয়া, মোনাজাত পরিচালনা করেন মাওলানা মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, উপজেলা মাওলানা মাহবুবুল হক, মাওলানা মাজেদুর রহমান, মুফতি বুরহান উদ্দীন, মাওলনা রফিকুল ইসলাম, হাফেজ মুফাজ্জল হোসেন, কারী আবুল বাশার সুমনসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit