শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

ড্রয়ে শিরোপার অপেক্ষা বাড়ল পিএসজির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : জিতলেই নিশ্চিত ছিল লিগ শিরোপা। কিন্তু সেখানে কোনোমতে হার এড়িয়েছে পিএসজি। ঘরের মাঠে লে হাভরের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তারা। তাই শিরোপার অপেক্ষা বাড়ল লুইস এনরিকের দলের। পরের ম্যাচে অবশ্য ড্র করলেই ১২তম বারের মতো লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হবে তারা।

লিগে বাকি আছে আর তিন ম্যাচ। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। বাকি চার ম্যাচ থেকে সর্বোচ্চ ১২ পয়েন্ট আদায় করতে পারবে তারা। তাই শিরোপায় এক হাত দিয়েই রেখেছে পিএসজি। এমনটাই বললেন কোচ লুইস এনরিকে, ‘আমরা প্রায় চ্যাম্পিয়নই বলা যায়। যদিও গাণিতিকভাবে নয়, তবে আমার মনে হয় আমরা তা বলতে পারি। ‘

ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটেই পিছিয়ে যায় পিএসজি। তবে ১০ মিনিট পর ব্রেডলি বারকোলার গোলে সমতায় ফেরে তারা। যদিও বিরতির আগেই ফের এগিয়ে যায় লা হাভরে। বল পজেশন কম থাকলেও দ্বিতীয়ার্ধে পিএসজির ওপর চাপ বজায় রাখে সফরকারীরা। ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে তাদের হয়ে ব্যবধান বাড়ান আব্দুলায়ে তোরে।

হারের মুখে থাকা পিএসজি ম্যাচে ফেরে শেষ ২০ মিনিটের লড়াইয়ে। ৭৮ মিনিটে আশরাফ হাকিমির গোলে ব্যবধান কমায় তারা। আর যোগ করা সময়ে তাদের সমতায় ফেরান গনসালো রামোস। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নেমেও খুব একটা ব্যবধান গড়তে পারেননি কিলিয়ান এমবাপ্পে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit