বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

দোরিয়েলতনের জোড়া গোলে কিংসের জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের জয়রথ চলছেই। টানা তিন জয় তুলে নিয়েছে অস্কার ব্রুজনের দল। আজ কিংস শেখ জামালকে হারিয়েছে ২-০ গোলে। ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজ।

হলুদ কার্ডের কারণে এদিন কিংসের মধ্যমাঠে ছিলেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। তার জায়গায় খেলেছেন চার মাস পর চোট কাটিয়ে ফেরা শেখ মোরসালিন। শুরু থেকেই মাঠে ছিলেন তিনি।

ম্যাচের প্রথম ভালো সুযোগটি পঞ্চদশ মিনিটে পায় শেখ জামাল। সতীর্থের বাড়ানো থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে আবু তোরে কিংসের ডিফেন্ডার তপু বর্মনের চার্জে পড়ে যান। পেনাল্টির আবেদন জানাতে গিয়ে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন শেখ জামালের এই ফরোয়ার্ড।

দুই মিনিট পরই এগিয়ে যায় কিংস। রবসন দি সিলভা রবিনিয়োর বাঁকানো ক্রসে শাকিল হোসেন পা বাড়ালেও নাগাল পাননি, বল চলে যায় দূরের পোস্টে দোরিয়েলতনের পায়ে। একটু লাফিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আক্রমণে চাপ অব্যাহত রেখে বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়িয়ে নেয় কিংস। যোগ করা সময়ে আবারও দোরিয়েলতন ঝলক। রবিনহোর কর্নারে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার ১১তম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত কিংস। কিন্তু ৫২ মিনিটে রাকিব হোসেনের জোরালো শট পোস্ট কাঁপায়। শেষ দিকে রবিনহো গোলকিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। তাতে আর ব্যবধান বাড়েনি কিংসের। শেখ জামালও পারেনি ম্যাচে সমতা ফিরতে।

এই জয়ে মোহামেডানের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা অর্জনের পথে আরও এগিয়ে গেলো কিংস। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। আর দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের ২৭ পয়েন্ট। বাকি পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই চ্যাম্পিয়ন হবে অস্কার ব্রুজোনের দল।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit