বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল,অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ

চৌগাছায় সিদ কেটে স্বর্ণের দোকানে চুরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৪১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সিদ কেটে শহরের স্বর্ণপট্টির উত্তম জুয়েলার্স স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে দোকান খোলার পর এ চুরির ঘটনা জানাজানি হয়। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে চোরেরা। উত্তম জুয়েলার্সের মালিক ধীরেন্দ্র নাথ দে পৌর শহরের বাজার পাড়ার বাসিন্দা ও নিশেন্দ্র নাথ দের ছেলে।উত্তম জুয়েলার্সের মালিক ধীরেন্দ্র নাথ দে জানান, গত বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় দোকান বন্ধ করে কর্মচারীসহ আমরা বাসায় চলে যায়। চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির নিয়ম অনুযায়ী বৃহ¯পতিবার সাপ্তাহিক ছুটির দিন দোকান বন্ধ ছিলো। সে জন্য বৃহ¯পতিবার আমরা কেউ দোকানে আসেনি।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে দোকান খুললে এ চুরির ঘটনা চোখে পড়ে। চোরেরা দোকানের পিছনের ওয়ালের নিচ দিয়া সিদ কেটে ও ওয়াল ভেঙ্গে ভিতরে ঢুকেছে। এ সময় তারা দোকানের শোকেচে থাকা নাকফুল, লকেট, নেকলেস, চেন, কানেরতা, আংকটি, বালা ও মানতাসাসহ বিভিন্ন প্রকার স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া গহনার ওজন প্রায় পাঁচ ভরি যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ ৮৭ হাজার টাকা।

তিনি আরো বলেন চোরেরা দীর্ঘ দিন যাবৎ পরিকল্পনা করে এ চুরি করেছে। তারা দোকানের পিছন থেকে কয়েক দিন যাবৎ সিদ কাটার চেষ্টা করছে। তারা রাতের কোন এক সময় মাটি খুড়ে আবার সেই গর্তের মুখে ঢাকনা আকৃতির একটি বেড়া দিয়ে রাখত। পরে রাতে সুযোগ বুঝে আবারো কিছুটা গর্ত খুড়ত। এ ভাবে কয়েকদিন যাবৎ এই সিদ চোরো কেটেছে। চোরেদের ফেলে যাওয়া আলমত দেখে এমনটাই বুঝা যাচ্ছে। দোকানের পিছন পাশে কিছুটা বাগান থাকায় বিষয়টি কারো চোখে পড়েনি।বৃহস্পতিবার দোকান সাপ্তাহিক বন্ধ থাকায় চোরেরা রাতের অন্ধকারে দোকানের পিছ দিয়ে ভিতরে প্রবেশ করে চুরি করে নিয়ে গেছে। তারা দোকনের ভিতরে ঢুকে সমস্ত সিসি ক্যামেরা ভেঙ্গে আলাদা করে ফেলেছে। এ খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ, ডিএসবিসহ বিভিন্ন গয়েন্দা সংস্থা দোকান পরিদর্শ করেছেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit