সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৭৫ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি :  ‘আসুন আমরা শব্দ দুষণ হ্রাসে সচেষ্ট হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস।  বুধবার সকাল ১০টায় জেলা সার্কিট হাউজ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্পের আওতায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল করিম।
এসময় বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফৌজিয়া হাবিব, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দ, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমূখ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit