মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

গাজায় এক গণকবরেই মিলল ৩০০ লাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের শুরুতে ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ইসরায়েল। তারপরই এ শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। এই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। খান ইউনিসের সিভিল ডিফেন্সের পরিচালক কর্নেল ইয়ামেন আবু সুলেমান বলেন, ‌‘নাসের মেডিকেল কমপ্লেক্সে পাওয়া গণকবর থেকে সোমবার ৭৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ২৮৩টি মরদেহ পাওয়া গেল এ গণকবরে।’

তিনি অভিযোগ জানান যে, ‘কিছু মৃতদেহ হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে তাদের ফাঁসির চিহ্ন রয়েছে। তাদের জীবিত কবর দেওয়া হয়েছিল নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা জানা যায়নি। তবে বেশিরভাগ মৃতদেহই পচে গেছে।

এর আগে খান ইউনিসের সিভিল ডিফেন্সের মুখপাত্র এবং অনুসন্ধান মিশনের প্রধান, রায়েদ সাকার সিএনএনকে জানিয়েছিলেন, ৭ এপ্রিল ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সদস্যদের প্রত্যাহারের পর থেকে তারা ৪০০ নিখোঁজ ব্যক্তির সন্ধান করছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাথে যোগাযোগ ও প্রশ্ন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

সূত্র : সিএনএন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit