বিনোদন ডেস্ক : জানা গেছে, তুহিন কান্তি দাসের একক এ অ্যালবামের নাম ‘সন্ধ্যা নামিল শ্যাম’। এতে মোট চারটি গান রয়েছে। গানগুলো হলো- ‘সন্ধ্যা নামিল শ্যাম’, ‘আসমানেরও চাঁদ’, ‘দরদিয়া’ ও ‘হারিয়ে টের পাই’। এদিকে ‘সন্ধ্যা নামিল শ্যাম’ গানটি সম্প্রতি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।
এতে মডেল হয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। তার সঙ্গে ছিলেন খালিদ মাহমুদ সাদ। ফরিদপুরের বিভিন্ন নানন্দিক লোকেশনে ভিডিও নির্মাণ করেছেন সৈয়দা নীলিমা দোলা। এরই মধ্যে গান-ভিডিও শ্রোতামহলে সাড়া ফেলেছে।
কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১৫