মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে ট্রেনে কাটা পড়ে সাদ্দাম হোসেন নামে এক যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৬৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে রেললাইনে ট্রেনে কাটা পড়ে সাদ্দাম হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামে সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের রেলঘুন্টির পাড়ে। নিহিত সাদ্দাম হোসেন বাগডোকরা তেলীপাড়া এলাকার মৃত এলাকার আবু হানিফার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে দশটায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সিমান্ত এক্সপ্রেস নামক ট্রেনের সাথে কাটা পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাৎক্ষণিক ভাবে বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন সেখানে উপস্থিত হয়ে বিষয়টি সৈয়দপুর রেলওয়ে পুলিশকে অবগত করেন।

রাতে সৈয়দপুর রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার তোবারক আলী সরকার, এসআই শফিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সেখানে ঘটনাস্থলে এসে লাশের সুরতাহাল করেন। সাদ্দামের মাতা রাজিয়া সুলতানা জানান, তার ছেলে মানুষিক রোগী প্রায় সময় বাড়ী থেকে বের হয়ে মানুষকে বিরক্ত করতো। সাদ্দামের ভাই সাকিব ইসলাম বলেন, সন্ধ্যা থেকে সাদ্দাম রেল লাইনে অবস্থান করছিলো। বাড়িতে যেতে বললে গালিগালাছ ও তাকে পাথরদিয়ে ঢিল ছুড়তে থাকে, রাতে সংবাদ পায় টেনে কাটা পড়েছে। নিহিত সাদ্দাম হেসেনের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় ইউপি চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতায় লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit