শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

শার্শায় উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জনের মনোনয়ন জমা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের শার্শায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে প্রার্থীরা অনলাইনে মনোনয়ন জমা দেয়ার পর ২১ আবারো ২১ এপ্রিল রবিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নয়ন কুমার রাজবংশী এর নিকট এ মনোনয়নপত্র জমা দেন ।

শার্শায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শার্শার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও নাভারন ডিগ্রিী কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহারব হোসেন।

অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শাহরিন আলম বাদল, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, শার্শা উপজেলা যুবলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক তরিকুল ইসলাম মিলন ও শার্শা উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম মন্টু। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা খাতুন সালমা ও নাজমুন নাহার।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit