রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, আহত ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১০৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী আব্দুল কাইয়ুম(৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় ভ্যান চালকসহ আরও ৫জন আহত হয়েছেন।শনিবার (২০ এপ্রিল) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে একই দিন দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার দিঘীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ আব্দুল কাইয়ুম উপজেলার দক্ষিন ধুবনী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ আব্দুল কাইউমসহ বেশ কয়েকজন যাত্রীসহ ভ্যান যোগে বাজার যাচ্ছিলেন। এ সময় ভ্যানটি দিঘীরহাট এলাকায় পৌছলে বুড়িমারী থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক ভ্যানের পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি রাস্তা থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গেলে ভ্যান চালকসহ ৬জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে আশংকাজনক অবস্থায় বৃদ্ধ কাইয়ুমসহ ৩জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় বৃদ্ধ আব্দুল কাইয়ুম মারা যান।স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয় সিংগিমারী ইউনিয়ন পরিষদে জমা দিয়েছে।হাতীবান্ধা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৪/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit